বিসমিল্লাহির রহমানির রহিম
আন-নূর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ওয়েবসাইট পরিদর্শনের জন্য আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
শিক্ষার উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি জীবনে নৈতিক, মানসিক, সাংস্কৃতিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠিত করা। সেই সঙ্গে শিক্ষার্থীদের মননে কর্মে ও ব্যবহারিক জীবনে উদ্দীপনা সৃষ্টি করা। আর একাজে যাঁরা দায়িত্বে থাকেন তারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর অর্থাৎ শিক্ষকগণ। বাস্তবমুখী এবং আদর্শ মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে প্রয়োজন সর্বাধুনিক মানসম্পন্ন একটি নির্ভরযোগ্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। সে সম্ভাবনাকে সামনে নিয়ে ২০০৪ সালে আন্ -নূর ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতিষ্ঠা করা হয় আন্ -নূর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২টি স্পেশালাইজেশন/ট্রেডে ১৪০ জন ছাত্র-ছাত্রী লেখাপড়া করে। শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতার ফলে প্রতিষ্ঠানটি সূধী মহলের দৃষ্টি আর্কষণ করতে সক্ষম হয়েছে। এই প্রতিষ্ঠানের এইচ.এস.সি. পরীক্ষার ফলাফল জেলার শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম।
এ ছাড়াও চিত্ত বিনোদনের জন্য হলরুম, কম্পিউটার ল্যাব, খেলার মাঠ, পাঠাগার রয়েছে। আলোকিত মানুষ গড়াই আমাদের লক্ষ্য। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে সফল করতে আপনাদের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদান্তে,
অধ্যক্ষ
আন-নূর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ
বাগোয়ান, মুজিবনগর, মেহেরপুর
ইআইআইএন (EIIN): ১৩৩০৫১